গাজীপুর সদর উপজেলা নদী পরিব্রাজক দলের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে নদী আড্ডা, হিলফুল সাহিত্য উৎসব ও নব গঠিত উপজেলা কমিটির নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। এসময় দেলোয়ার হোসাইন সরকার সভাপতি ও আব্দুস সালাম শান্তকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভাওয়ালগড়ে প্রতিষ্ঠিত হিলফুল এডুকেশন একাডেমিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত ও রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন। সভাপতিত্ব করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর।
নদী পরিব্রাজক দল গাজীপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুস সালাম শান্ত'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি এ এন এম মুনির হোসেন মোল্লা,অধ্যাপক ইসরাফিল হোসেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি এডভোকেট খন্দকার জাবেদ সারোয়ার, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, রিভার এন্ড নেচার ফাউন্ডেশনের সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ বেতারের গীতিকার মহসিন আহমেদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নূরুল আলম, সহ সভাপতি মোঃ মিলন হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ আশিকুর রহমান, দেলোয়ার হোসাইন সরকার, সভাপতি, সদর উপজেলা নদী পরিব্রাজক দল; শিক্ষা উদ্যোক্তা ফজর আলী, নুর আলম , আজিজ মিয়া, রুবেল, সাংবাদিক আইয়ূব খান এবং মমিনুর রহমান লিকু
এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দসহ নদীপ্রেমী ও পরিবেশ সচেতন ব্যক্তিবর্গ এবং হিলফুল এডুকেশন একাডেমির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, নদী শুধু জলধারা নয়, নদী আমাদের জীবন, প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। নদীকে বাঁচানো আমাদের অস্তিত্ব রক্ষারই নামান্তর। নদী ভালো থাকলে, আমরা ভালো থাকব। আমাদের প্রয়োজনেই নদীকে বাঁচাতে হবে।
তারা আরও বলেন, আসুন, জনসচেতনতা সৃষ্টি করি, নদী দখল ও দূষণের বিরুদ্ধে সোচ্চার হই এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ হই। নদী বাঁচুক, প্রকৃতি বাঁচুক, বাঁচুক আমাদের আগামী প্রজন্ম।