প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:১৭ পিএম
(ভিজিট : ২৮)
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি আরো জানান, বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরে তিনি জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের ও শিল্পায়নে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশটির বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেছেন’।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে জাপান সফর করছেন উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে আরো কার্যকর করার পাশাপাশি শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে।
আতিকুর রহমান আরো বলেন, দেশের মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিতে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন।
জাপান সফরের কর্মসূচিগুলোও বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যেই সাজানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।