প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:৩০ পিএম
(ভিজিট : ৫৬)
বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরে অবস্থিত জহুরুল ইসলাম সিটির সাইট অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে ইসলাম গ্রুপের কর্মকর্তাদের পাশাপাশি সোসাইটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ইস্টার্ন হাউজিং এর ডাইরেক্টর ও সাইট ইনচার্জ মেজর অবসরপ্রাপ্ত মোঃ আলতামাস করিম, জহিরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী তোলে ধরেন। মাওলানা মোস্তাফিজ দোয়া মাহফিল পরিচালনা করেন। উল্লেখ্য আলহাজ্ব জহুরুল ইসলাম বাংলাদেশের রিয়েল এস্টেট ব্যবসার জনক এবং বাংলাদেশে প্রথম ফ্লাট নির্মাণের মাধ্যমে আবাসন সংকটের সমাধানের কথা চিন্তা করেন এবং তার কৌশল উদ্ভাবন করেন।
১৯৬৪ সালে তিনি বাংলাদেশের প্রথম রিয়াল এস্টেট কোম্পানি হিসেবে ইস্টার্ন হাউজিং প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত কোম্পানির মধ্যে বিডিসি অন্যতম। বিডিসি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেছেন। ঢাকা শহরে ইস্টার্ন হাউজিং এর সর্বমোট ২৯ টি প্রকল্প বিদ্যমান যার মধ্যে কিছু প্রকল্প এখনো চলমান।
ঢাকা শহর এলাকায় আধুনিক ও পরিকল্পিত আবাসন সুবিধা প্রদানের উদ্দেশ্যে তিনি রাজধানী ঢাকাকে নতুন রূপ দিতে আবাসন প্রকল্পের কাজ শুরু করেন। দেশে তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে বাংলাদেশ সংসদ ভবনের আঙিনা, বাংলাদেশ ব্যাংক ভবন, হাইকোর্ট ভবন, সুপ্রিম কোর্ট ভবন, এমপি হোস্টেল, নগর ভবন এবং বিভিন্ন সড়ক মহাসড়ক রয়েছে। এছাড়া তার কোম্পানি দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং ইরাকে গৃহনির্মাণের কাজ পরিচালনা করেছে।
৩১ তম মৃত্যুবার্ষিকীতে মহান রাব্বুল আলামিনের নিকট তার আত্মার মাগফেরাত এবং বেহেশতের মর্যাদা পূর্ণ স্থানে অধিষ্ঠিত রাখতে গ্রামের বাড়ি সহ আরও কয়েক স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।