প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ পিএম
(ভিজিট : ৪৪)
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামিতে বসবে এশীয় সংস্কৃতি ও বিনোদনের এই আয়োজন।
আয়োজনে এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতনামা শিল্পীরা সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। তাঁদের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খানও। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করার কথা রয়েছে তাঁর।
জায়েদ খানের এই অংশগ্রহণকে ঘিরে ইতিমধ্যেই মায়ামির স্থানীয় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় তারকাকে সরাসরি মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছেন অনেকেই।
বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে দর্শকদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন জায়েদ খান। এবার প্রথমবারের মতো মায়ামীর এই আয়োজনে তাঁর পারফরম্যান্স প্রবাসী বাংলাদেশিদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এশিয়ার বিভিন্ন দেশের সংস্কৃতি, খাবার ও বিনোদনকে এক মঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জায়েদ খানের উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। এখন অপেক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বরের, যখন মায়ামীর মঞ্চে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানের তালে পারফর্ম করতে দেখা যাবে এই চিত্রনায়ককে।