বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ এএম  (ভিজিট : ১৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। বুধবার (১৪ অক্টোবর) সকালে ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ সংশ্লিষ্ট পক্ষগুলো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির পেছনে আগের সরকারের সময় থেকে চলে আসা সমস্যাগুলোকে বিবেচনায় নিচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবও বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে বলে তারা মনে করছে।’ 

তিতুমীর বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা ও বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো মনে করছে। এ কারণে আইএমএফ, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ বিভিন্ন পক্ষ বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিচ্ছে।’ 

এছাড়া আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব সহযোগিতার বিষয়ে অগ্রগতি ও নিশ্চয়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে বলে জানান তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]