বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


৫ নভেম্বর খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ এএম  (ভিজিট : ১০)

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ নভেম্বর খুলনা আসছেন। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তাঁর এই সফর।

এ উপলক্ষে সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত জানান, জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি নেওয়ার প্রবণতা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় গাড়ি রিকুইজিশন, বিশ্রামস্থল, হেলিপ্যাড, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা, বিদ্যুৎ, জেনারেটর, অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা পাসসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

কবীর এবং পুলিশ কর্মকর্তা মো. রেজাউর রহমান ও আবির সিদ্দিকী শুভ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]