প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:১৯ পিএম
(ভিজিট : ২৪)
কানাডার পুলিশের পোশাকে চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে দীর্ঘদিন ধরেই দেশের বাইরে রয়েছেন তিনি। তাই অনেকের প্রশ্ন- তাহলে কী কানাডার পুলিশে যোগ দিয়েছেন এই অভিনেতা? তবে বাস্তবে কানাডার পুলিশে যোগ দেননি এই অভিনেতা। কানাডায় নির্মিত বাংলা সিনেমা ‘ভায়োলেন্স’-এ কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি। এমনটা নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই।
অ্যাকশনধর্মী সিনেমাটি পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। এতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা। সিনেমাটির শুটিং চলছে কানাডায়। যুক্তরাষ্ট্র থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন জায়েদ খান। কানাডায় নির্মিতব্য এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা। ইতোমধ্যে দেশটিতে সিনেমাটির টানা শুটিং চলছে।
সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশের কোনো নায়ক প্রথমবারের মতো সিনেমায় কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করছেন। অ্যাকশনধর্মী গল্পে নির্মিত সিনেমাটিতে জায়েদ খানের নতুন এই লুক দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
‘ভায়োলেন্স’ পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। সিনেমাটির প্রযোজক হিসেবে রয়েছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। কানাডায় একটানা শুটিংয়ের মধ্য দিয়েই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
সিনেমাটির প্রযোজক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। কানাডায় টানা শুটিংয়ের মধ্য দিয়ে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতার। কানাডিয়ান পুলিশের চরিত্রে জায়েদ খানের অভিনয় দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে। অ্যাকশননির্ভর ‘ভায়োলেন্স’-এ তার চরিত্র কীভাবে উপস্থাপন করা হয়, তা জানতে সিনেমাটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।