বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি কার্যক্রম আজ থেকে বন্ধ
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ এএম  (ভিজিট : ১১)
বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন কার্যক্রম আজ মঙ্গলবার থেকে বন্ধ থাকবে। সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের বদলি/পদায়ন আগামী ০৬/১০/২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
 
এর আগে গত ২১ সেপ্টেম্বর ‘বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি/পদায়ন নীতিমালা, সংশোধিত আগস্ট ২০২৬’ জারি করে দেশজুড়ে এই কার্যক্রম শুরু করা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন আদেশের মাধ্যমে এই বদলি কার্যক্রম বন্ধ হলো।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]