সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ পিএম  (ভিজিট : ১৪)
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রাখা হবে।

সেই সঙ্গে সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠিক একইভাবে ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে কাজ করবে।’
আজ রবিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এসব কথা জানান।
 
নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনি মাঠের পরিবেশ ভালো আছে।’

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য মাঠে থাকবে সেনাবাহিনীর সদস্যরা।

তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর।
 
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]