রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


আমার একটাই ছেলে, ভুল করলে ক্ষমা করে দিয়েন: অপ্রতিমের বাবা
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ এএম  (ভিজিট : ৪)
ছেলে অপ্রতিমের জানাজায় কান্নায় ভেঙে পড়েন বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার একটাই ছেলে। কুমিল্লার আবহাওয়ায় আপনাদের ছায়ায় বড় হয়েছে ও। আমার ছেলে যদি কোনো ভুল করে তাহলে মাফ করে দেবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন।’

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী-কর্মকর্তাসহ উপস্থিত হাজারো জনতা অংশ নেয়।

পরিবার সূত্রে জানা গেছে, জানাজা শেষে অপ্রিতমের মরদেহ গন্ধমতী ঈদগাহ মাঠে নেওয়ার কথা রয়েছে এবং সেখানেই দাফন করার কথা রয়েছে।
 
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন বলেন, ‘অপ্রতিম আমাদেরই সন্তান, এই বিশ্ববিদ্যালয়েরই সদস্য। আমরা চাই, আমাদের অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার হোক। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিজয় ২৪ হল পর্যন্ত রাস্তায় সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সানন্দা পশ্চিমপাড়া লালমাই পাহাড়ে অপ্রিতমের মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]