সকলের অবগতি জন্য আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ শাফকাদ বিন বুলু, ম্যানেজিং ডিরেক্টর- বিএনএস গ্রুপ, ঠিকানা - ৪০, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। আমার পিতা জনাব এম.এন.এইচ বুলু, Chairman - BNS Group, Channel 21, Publisher - Daily Sangbadh Protidin, Director- Dhaka Bank PLC এর আদিষ্ট হইয়া জানাচ্ছি যে, আলমগীর হাওলাদার গং নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি বিক্রয়ের উদ্দেশ্যে উত্তরা সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত সমঝোতা চুক্তি দলিল নং-৬৮১৯, তারিখ-০৭/০৭/২০০৯ ইং মূলে আমার পিতা জনাব এম.এন.এইচ. বুলুর নিকট হতে বিভিন্ন সময়ে সর্বমোট ২২,০০,০০,০০০/- (বাইশ কোটি) টাকা গ্রহণ করেন।
পরবর্তীতে উক্ত সম্পত্তি রেজিস্ট্রি করে দিতে ব্যর্থ হওয়ায়, গ্রহণকৃত ২২ কোটি টাকার বিপরীতে আলমগীর হাওলাদার গং কর্তৃক সমপরিমাণ টাকার চেক প্রদান করেন। কিন্তু অদ্যাবধি উক্ত পাওনা টাকা পরিশোধ করা হয়নি, ফলে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর মামলা ১৯৯৮/২০২০ চলমান রহিয়াছে এবং আদালত কর্তৃক ইন্টারেষ্ট সহ পরিশোধের আদেশ দিয়েছেন।
এমতাবস্থায়, আমাদের সম্পূর্ন পাওনা হিসাবান্তে ৪০,১৭,০০,০০০/- (চল্লিশ কোটি সতেরো লাখ) টাকা পরিশোধ না হওয়া পর্যন্তে এবং উল্লেখিত রেজিষ্ট্রিকৃত সমঝোতা চুক্তি দলিল আমার পিতার দ্বারা বাতিল না করিয়া নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি আলমগীর হাওলাদার গং কর্তৃক অন্যত্র বিক্রয়, হস্তান্তর বা রেজিস্ট্রি / পাওয়ার/হেবা করার কোনো উদ্যোগ গ্রহণ করা হলে আমরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হইবো। অতএব, আমাদের পাওনা টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত নিম্ন তফসিলভুক্ত সম্পত্তির কোনো প্রকার বিক্রয়, হস্তান্তর বা রেজিস্ট্রি/ পাওয়ার/হেবা কার্যক্রম গ্রহণ না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
তফসিল
জেলা- ঢাকা, থানা- উত্তরা, মৌজা রাণাভোলানিভূত, খতিয়ান নং- সি এস ৪২ নং, এস এ ৪৬ নং, আর এস ২৬ নং মহানগর সিটি জরিপ ১১১১ নং দাগ নং- সি এস ও এস এ ১১ নং, আর এস ১১ নং, মহানগর সিটি জরিপ ২০৪, ২০৫, ২১৯ নং দাগে চালা জমির পরিমাণ ৪.০০ (চার) একর।
ধন্যবাদান্তে
এম.এন এইচ বুলু চেয়ারম্যান-বিএনএস গ্রুপ এর আদিষ্ট হইয়া
মোঃ শাফাদ-বিন বুলু
ম্যানেজিং ডিরেক্টর
বিএনএস গ্রুপ