বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


মক্কা প্রতিরক্ষা জোটের সম্প্রসারণ আপাতত নয়: পাকিস্তান
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম  (ভিজিট : ২)
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সমন্বয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোট আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) বলেছে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধ সক্ষমতা জোরদার করাই এই জোটের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, এটি মূলত একটি ‘প্রতিরক্ষামূলক জোট’। তিন দেশকে প্রথমে নিজেদের সহযোগিতা ও সংগঠন আরো সুসংহত করতে হবে। এরপর একই ধরনের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পোষণকারী অন্য দেশগুলোর জন্য জোটটি উন্মুক্ত করা হতে পারে।

মুখপাত্র জানান, জোটের কাঠামো, কার্যপ্রণালি ও অন্যান্য বিষয় নিয়ে তিন দেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।

এর কাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা চূড়ান্ত করতে এখনো উল্লেখযোগ্য কাজ বাকি রয়েছে। ফলে এ মুহূর্তে জোট সম্প্রসারণ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। 
গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য যৌথ প্রতিরোধ সক্ষমতা বাড়ানো। চুক্তি অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করার নীতি গ্রহণ করা হয়েছে।

গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে জোটটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। প্রথম তিন বছর পাকিস্তানের একজন মহাসচিব সচিবালয়টির নেতৃত্ব দেবেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]