শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


বিএনপি সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম  (ভিজিট : ১০)
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জবাসী আপনাদের কি ২০২৪ সাল স্মরণে পড়ে? স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত ঢেলেছেন মনে পড়ে? আপনাদের সঙ্গে লড়াই করা শহীদ সঙ্গীদের দাবি পূরণ হয়েছে? হয়নি। আর সেই দাবি পূরণ করার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং সেই দাবি পূরণ করেই ঘরে ফিরব। আমাদের রাস্তায় নামার কারণ হলো গণভোটের গণরায় বাস্তবায়ন, ২৪ এর চার্টার বাস্তবায়ন, আপনাদেরকে জুলাই ফিরিয়ে দেওয়া ও মানুষের ঘরে বিদ্যুৎ এবং বাতি জ্বালানোর ব্যবস্থা করা।

ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের জোটের ঢাকা টু চট্টগ্রামের লংমার্চের সিদ্ধিরগঞ্জের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে। প্রতারণা এবং কথা দিয়ে কথার বরখেলাপ করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না। ১১ দল আপনাদের পাশে আছে, আপনরাও আমাদের সঙ্গে থাকবেন। দেখবেন ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ এই প্রয়াস, এই চেষ্টা আল্লাহ কবুল করবে এবং আমরা সফল হয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। আমাদের এই লংমার্চ আজ শুরু হলেও শেষ কিন্তু নয়। আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় এনপিপি নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, কেন্দ্রীয় খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সভাপতিসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]