প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৭ পিএম
(ভিজিট : ১৪)
প্রথাগত পর্যটনসেবাকে প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী আধুনিক ভ্রমণসেবা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ‘অতিথি ডট কম’-এর উদ্যোগে বিশেষ ‘অতিথি ওভারভিউ ও প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।
অনুষ্ঠানে লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন, সাধারণ মানুষের ভ্রমণ ও বুকিং সুবিধা সহজলভ্য করার পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে অতিথি ডট কম কাজ করে যাচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে প্ল্যাটফর্মটি জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ দেশের হাজারো তরুণের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে। একই সঙ্গে বেকারত্ব কমানোর পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মিলিত প্রচেষ্টায় অতিথি ডট কম বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অতিথি ওভারসিস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) লায়ন আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও অতিথি লিমিটেডের উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আবু তাহের (অব.), বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (পিআরএল) ড. মো. আশরাফুর রহমান, অতিথি লিমিটেডের পরিচালক লায়ন মো. নূরনবী মৃধা, পরিচালক প্রশাসন লায়ন ড. মো. সিরাজুল ইসলাম (অব.), পরিচালক অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল এস এস ফেরদৌস (অব.) এবং অতিথি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক লায়ন মো. ইসমাইল মিয়া।
অনুষ্ঠানে অতিথি গ্রুপের উপদেষ্টা ও পরিচালকরা বলেন, বিশ্বদরবারে বাংলাদেশের পর্যটনশিল্পকে তুলে ধরতে প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা জোরদার করা প্রয়োজন। পর্যটন খাতের সঙ্গে করপোরেট খাতের সমন্বয় দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তাঁরা উল্লেখ করেন।
তাঁরা আরও বলেন, দেশীয় পর্যটনসেবাকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অতিথি ডট কম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কর্মশালার আহ্বায়ক ও প্রতিষ্ঠানের উপপরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন তাজুল ইসলাম। তিনি বলেন, সবার সহযোগিতা, আন্তরিকতা ও দিকনির্দেশনাকে কাজে লাগিয়ে আগামী দিনে অতিথি ডট কম সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে।