প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম
(ভিজিট : ৩)
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে। সেই সঙ্গে হামের প্রকোপ কমাতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও টিকা কার্যক্রম চালু রাখার আশ্বাসও দেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরে হাসপাতালের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।