শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম  (ভিজিট : ৪)
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে নেমে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ফিরোজা নামের এক নারী পথচারী আহত হলেও প্রতিমন্ত্রী সুস্থ্য রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। তার গাড়িবহর শিবগঞ্জের কিচক ব্রিজের সামনে পৌঁছালে তার গাড়ির সামনে ফিরোজা নামের এক নারী পথচারী চলে আসে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মূল গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এ ঘটনায় ফিরোজা নামের ওই নারী আহত হয়েছেন। তবে দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য গাড়িতে তাদের গন্তব্য জয়পুরহাটের দিকে রওনা হন। গাড়িটি পুনরায় রাস্তায় তোলার চেষ্টা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এ ঘটনায় প্রতিমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি বা তিনি আহত হননি। তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনার সময় সেখানে থাকা এক পথচারী আহত হয়েছেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]