প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:০৮ এএম
(ভিজিট : ২২)
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয় সপ্তাহের মতো তেলের দর বৃদ্ধির ধারা বজায় থাকল।
শুক্রবার (২১ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ৮২ ডলারে উঠেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৬ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে।
গত পাঁচ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশেরও বেশি এবং ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। এর আগে আগের সেশনে উভয় বেঞ্চমার্কের দামই ২ শতাংশের বেশি বেড়েছিল।
এতে গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় জ্বালানি পণ্যটির বাজারদর।
মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।