প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:২৪ পিএম
(ভিজিট : ১৩)
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
আজ সোমবার সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক শুরু হয়।
বৈঠকের বিষয়বস্তু নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে কিছু জানানো হয়নি। বৈঠক শেষে উভয় পক্ষ থেকে এ বিষয়ে জানানো হতে পারে।
এর আগে গতকাল রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার।