সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


এসএসসির ফল : প্রবাস থেকে উত্তীর্ণ ৩৫৪ জন
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:২২ পিএম  (ভিজিট : ১৯)
প্রবাস থেকে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছেন।

বিদেশ কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় তারা পরীক্ষায় অংশ নেন। বিদেশ কেন্দ্রে গড় পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার বিদেশের ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেওয়া হয়।

এতে অংশ নেন ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছেন। ফেল করেছেন ৪৮ জন। শতভাগ পাস করেছে দুটি প্রতিষ্ঠান।

কেউ পাস করেনি একটি প্রতিষ্ঠান থেকে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]