সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:২১ পিএম  (ভিজিট : ৩৯)
বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে।

তারা সব সংকটের এখনই সমাধান চান। জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি। সরকার দেশ চালাতে ব্যর্থ হলে তারপর কথা বলবেন।
রবিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী দ্রুত গ্যাস সংকট সমাধান করা হবে বলেও আশ্বাস দেন। একই সঙ্গে সংকট সমাধানে সময় দেওয়ার আহ্বান জানান তিনি। 

মন্ত্রী বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্র, নারী, শিশুকে হত্যা করা হয়েছে। ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম, হাজার হাজার খুন করা হয়েছে।

এ ছাড়া আমেরিকা ও ইরান যুদ্ধে বাংলাদেশে প্রায় চার বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এ কারণে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।

এসময় গণমাধ্যমের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের আমলে লিখতে না পারলেও এখন সত্য-মিথ্যা সবই লিখতে পারছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]