শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


সরকারের ব্যর্থতায় দিল্লিতে হাসিনা প্রেস ব্রিফিং করেছে : নাহিদ ইসলাম
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:৪৫ পিএম  (ভিজিট : ১৩)
সরকারের ব্যর্থতায় দিল্লিতে হাসিনা প্রেস ব্রিফিং করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘দিল্লিতে ফ‍্যাসিস্ট হাসিনার ব্রিফিং নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে। এটাকে বলে বাগাড়ম্বর, চলতি ভাষায় আমরা বলি গলাবাজি।’

শুক্রবার (৭ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলতেছেন, কিন্তু আপনি কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। তারা তো ঘোষণা দিয়েই করেছে এবং দিল্লি সরকার তাদেরকে সহযোগিতা করেছে।’

সরকারের করণীয় সম্পর্কে এনসিপির আহ্বায়ক বলেন, ভারতীয় হাইকমিশনকে ডাকা উচিত ছিল সরকারের। ডেকে কঠোরভাবে এর নিন্দা জানানো উচিত ছিল। পরবর্তীতে এই ধরনের ঘটনায় সরকার কী ব্যবস্থা নেবে, কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে এইটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত ছিল।

সংস্কারের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভেতর সে প্রবণতা আছে। ইতিহাসেও আমরা দেখেছি, তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারেনি। জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। ৯৬ সালেও এটা হয়েছে। এখনো তারা যদি আবার চেষ্টা করে তারা আবার জনগণের প্রতিরোধের মুখে পড়বে,  ইনশাআল্লাহ।’ 

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]