প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:২৬ পিএম
(ভিজিট : ১৮)
বৈচিত্র্য, ঐক্য, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশ " এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় ঝিনাইগাতী উপজেলা শাখা ট্রাইব্যাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন উদ্যোগে উপজেলা পরিষদ মেইন ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সকলে সমবেত হন।
আলোচনা সভায় উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান মিস্টার নীল মাধব হাজং এর সভাপতিত্বে এবং উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট এর সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল এর প্রতিনিধি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল,
উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর ভাইস চেয়ারম্যান পালিক কুবি, জেনারেল সেক্রেটারী মহেস্বর চন্দ্র কোচ, সহ সেক্রেটারি নিক্সন, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ কোচ, সাংগঠনিক সম্পাদক সুধারঞ্জন হাজং, কার্যকরী সদস্য স্বপন বর্মন প্রমুখ।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে অতিথিরা তাদের বক্তব্যে আদিবাসীদের কৃষ্টি-কালচার ও ঐতিহ্য তুলে ধরেন। একই সঙ্গে আদিবাসীদের স্বীকৃতি প্রদান এবং উপজেলায় একাডেমিক ভবন নির্মাণে সহযোগিতা কামনা করে বর্তমান সরকারের সু-দৃষ্টি কামনা করা হয়।