রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:২৬ পিএম  (ভিজিট : ১৭)
১/১১-এর সময় তারেক রহমানকে ডিজিএফআইয়ের আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ ঘটনার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পেয়েছেন বলেও জানান তিনি।

শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর এসব কথা জানান।

তিনি বলেন, মানুষকে ধরে এনে অমানবিকভাবে জেআইসি সেলে বন্দি করে রাখা হয়েছিল। সেই সেলগুলোর অনেক তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, অপরাধ করলে বিচার করতে হবে, কিন্তু বিচারবহির্ভূতভাবে কাউকে আটক রাখা যাবে না।

এসব ঘটনায় অনেকের বিচার চলছে এবং ভবিষ্যতে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]