শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান ১৬
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৪৪ পিএম  (ভিজিট : ২৮)
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। তবে বায়ুদূষণের তালিকায় শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৬তম। যার বায়ুমান স্কোর ৯১। যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮১ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা।

যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা।
 
এ ছাড়াও ১৪৪ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে মালয়েশিয়ার কুচিং শহরটি। এরপরই দোহা, জোহানেসবার্গ, দুবাইয়ের মতো শহরগুলো দূষণের দিক থেকে ওপরের দিকে রয়েছে

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
 
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]