শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থামানো যাবে না’
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৪৪ পিএম  (ভিজিট : ১৫)
মাদক একটি সামাজিক ক্যান্সার-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেল ৫টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ নতুন মসজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় যুবক, মুরব্বি ও সর্বস্তরের জনগণ দল-মত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ইমাম হাসানের নেতৃত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, “মাদক একটি সামাজিক ক্যান্সার। এই ক্যান্সার নির্মূলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক এমন একটি ভয়াবহ ব্যাধি, যা একটি পরিবার, সমাজ এবং জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্ম যাতে মাদকের ছোবলে না পড়ে, সে বিষয়ে প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যাতে আমরা মাদকের বিরুদ্ধে কথা না বলি। কিন্তু এসব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা কাবিলগঞ্জবাসী মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং ভবিষ্যতেও এই লড়াই অব্যাহত রাখব।

এ সময় উপস্থিত এলাকাবাসী ইমাম হাসানের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন” এবং “মাদক সমাজের ক্যান্সার”—এমন বিভিন্ন স্লোগানসম্বলিত ব্যানার প্রদর্শন করেন এবং মাদকমুক্ত সোনারগাঁ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]