শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ, এগুলো আমরা অ্যালাউ করব না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:৩১ পিএম  (ভিজিট : ১২)
আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা বাতিল বা অটোপাসের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকার শুনতে প্রস্তুত থাকলেও পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক—সরকার তা চায় না। তবে আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা বাতিল কিংবা অটোপাস আদায়ের কোনো সুযোগ নেই।

তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আওয়ামী ফ্যাসিবাদের সময় ঢালাওভাবে জিপিএ ৫ এবং অটোপাশের অপসংস্কৃতি তৈরি হয়েছিলো। এমনকি ইন্টেরিমের সময় সচিবালয়ে ঢুকে পরিক্ষা স্থগিত, বিনা পরীক্ষায় পাশ; শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোন কাজ আমরা অ্যালাউ করব না। 

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়া উচিত। একই সঙ্গে তিনি অভিভাবকদেরও সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণে সহযোগিতা করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ কারণে শিক্ষা পরিবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]