ইন্টারন্যাশনাল এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (আইএআইএলসি) প্রেস্টিজ অ্যাওয়ার্ড ২০২৬ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) ঢাকায় স্থানীয় একটি হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন আইএআইএলসি প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা প্রফেসর বি সি পান্ডে।
প্রফেসর বি সি পান্ডে জানান, আন্তর্জাতিক পর্যায়ে মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৫ জুলাই ঢাকায় হোটেল সোনারগাঁও এ পুরস্কার দেওয়া হবে। যার পুরো আয়োজন করেছে কানাডাভিত্তিক সংস্থা ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন-ইউএইচএফ।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে জানানো হয়, অ্যাওয়ার্ডের মূল্যায়ন প্রক্রিয়ায় ইনস্টিটিউশনাল রিসার্চ, ডিউ ডিলিজেন্স, কমপ্লায়েন্স স্ক্রিনিং, গভর্ন্যান্স রিভিউ এবং ইন্ডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ইভ্যালুয়েশন—আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পাঁচটি ধাপ অনুসরণ করা হয়েছে। পরে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত মোট ৫৭ বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেন আইএআইএলসি প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা প্রফেসর বি সি পান্ডে।
তিনি জানান, আন্তর্জাতিক পর্যায়ে মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
প্রফেসর বি সি পান্ডে ভার্চুয়াল বক্তব্যে বলেন, দেশের বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, চেম্বার অব কমার্স, উন্নয়ন সহযোগী সংস্থা এবং ব্যক্তিগত পর্যায়ের অবদানকে দীর্ঘ গবেষণা ও আন্তর্জাতিক মূল্যায়নের মাধ্যমে যাচাই করে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।