প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:০৯ পিএম
(ভিজিট : ১০)
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন, পাশাপাশি নিহত তার পরিবারের সদস্যদের কফিন তেহরানে জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য কাচের আবরণে প্রদর্শন করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, কাচের কফিনে রাখা হয়েছে খামেনির মরদেহ এবং তার নিহত স্বজনদের মরদেহ। তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হয়েছেন হাজার হাজার শোকাহত মানুষ।
সম্প্রচারিত ছবিতে আরও দেখা যায়, প্রয়াত নেতাকে শেষ বিদায় জানাতে শোকাহত মানুষের দীর্ঘ উপস্থিতি ছিল ঘটনাস্থলে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন | উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত। ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]