মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:১৫ এএম  (ভিজিট : ৩২)
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৩০ জুন) ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্তিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের অনুরোধের পরেই আলোচনায় বসতে রাজি হয়েছে ওয়াশিংটন।

এদিকে, ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই এমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিল ইরান, যা দুই দেশের বক্তব্যে নতুন ধোঁয়াশা তৈরি করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বড় হাতের অক্ষরে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ট্রাম্পের এ বক্তব্যের আগে অবশ্য সম্পূর্ণ ভিন্ন অবস্থান জানায় তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী সংবাদমাধ্যমকে বলেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের ‘টেকনিক্যাল টিমের’ কোনো বৈঠকের পরিকল্পনা নেই। এ কারণে সম্ভাব্য বৈঠক নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট অসঙ্গতি দেখা দিয়েছে। একদিকে ট্রাম্প বৈঠককে নিশ্চিত বলে দাবি করছেন, অন্যদিকে ইরান তা সরাসরি অস্বীকার করছে।

দুই দেশের পরস্পরবিরোধী অবস্থানের ফলে দোহায় সম্ভাব্য এই বৈঠক আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

এদিকে, কাতারে অবরুদ্ধ থাকা ১২ বিলিয়ন বা ১২০০ কোটি ডলারের মধ্যে ছয় বিলিয়ন অর্থাৎ ৬০০ কোটি ডলারের সম্পদ ছেড়ে দেওয়া হবে বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে, তেল ও পেট্রোকেমিক্যালের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানায়, টানা ৩ দিনের উত্তেজনার পর হামলা বন্ধ ও হরমুজ প্রণালি ইস্যুতে আলোচনায় রাজি হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]