মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


ব্রাজিলের সঙ্গে ম্যাচের আগে কৌশলগত পরিবর্তনের কথা জানালেন জাপানের কোচ
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৫৪ পিএম  (ভিজিট : ৭)
বিশ্বকাপের রাউন্ড থার্টি টুর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ার দেশ জাপান। রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের গুরুতপূর্ণ কৌশল পরিবর্তনের কথা জানালেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। 

তিনি ঘোষণা দিয়েছেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ যদি পেনাল্টি শুটআউটে গড়ায়, তবে খেলোয়াড়দের ওপর ছেড়ে না দিয়ে নিজেই পেনাল্টি শট নেওয়াদের তালিকা এবং ক্রম নির্ধারণ করবেন।

সোমবার অনুষ্ঠিতব্য এই মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই কৌশলগত পরিবর্তনের কথা জানান তিনি। 

কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনজন খেলোয়াড় পেনাল্টি কিক মিস করায় রাউন্ড সিক্সটিন থেকে থেকে ছিটকে যায় জাপান।

তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ড্র হলে, মোরিয়াসু খেলোয়াড়দের কাঁধ থেকে একটি বড় সিদ্ধান্তের ভার নামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
 
মোরিয়াসু বলেন, ‘এবারও যখন পেনাল্টি শুটআউটের সম্ভাবনা রয়েছে, তাই আমি গতবিশ্বকাপের মতো খেলোয়াড়দের স্বেচ্ছায় এগিয়ে আসার পরিবর্তে শট নেওয়াদের ক্রম নির্ধারণ করতে চাই। আমার মনে হয়, আমিই সিদ্ধান্ত নেব এবং ঠিক করব কে শট করবে।’

প্রথমবারের মতো ফাইনালে ওঠার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে জাপানি দলটি উত্তর আমেরিকায় গিয়েছে।

কারণ গত চার বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো হাই-প্রোফাইল দলগুলোর বিরুদ্ধে জয় এই যুক্তিকে আরো জোরালো করেছে। তাতে বিশ্বকাপে দলটি ভালো ফল করতে পারে।

মোরিয়াসু বলেছেন, অক্টোবরে টোকিওতে এক প্রীতি ম্যাচে জাপান কার্লো আনচেলোত্তির ব্রাজিলকে ৩-২ গোলে পরাজিত করে। ওই জয়ই এই ম্যাচের আগে জাপানিদের বাড়তি প্রেরণা জোগাবে। 

গ্রুপ পর্বে চোট পাওয়ায় দলের তারকা উইঙ্গার তাকেফুসা কুবো এই ম্যাচে খেলতে পারবেন না বলে যোগ করেন জাপানের এই কোচ। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]