শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


ইরানের মিনাব স্কুলে হামলার দায় নিয়ে ট্রাম্পের নতুন বক্তব্য
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:১৬ পিএম  (ভিজিট : ১৩)
ইরানে সংঘাতের প্রথম দিনে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হওয়া ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রকৃত দায় কার, তা হয়তো কখনোই নিশ্চিতভাবে জানা যাবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৪ জুন) প্রাণঘাতী ওই হামলা নিয়ে রহস্য বহাল রেখেই এমন সংশয়পূর্ণ বক্তব্য দিলেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনে মিনাবের শাজারেহ তায়িবা বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জনের বেশি শিশু শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন বলে জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা।

মার্চ মাসে রয়টার্স প্রথম প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি প্রাথমিক অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, ওই হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী। এরপর পেন্টাগন তদন্তের পরিধি বাড়ালেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়নি।

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমি জানি না তারা এই বিষয়ের সমাধান করতে পারবে কি না। কার দোষ ছিল, সেটা তারা কখনোই হয়তো নিশ্চিতভাবে বলতে পারবে না। কারণ তখন চারদিকে ক্ষেপণাস্ত্র ছুটছিল। যা ঘটেছে তা অবশ্যই ভয়াবহ, কিন্তু সেসময় সর্বত্রই ক্ষেপণাস্ত্র উড়ছিল।

তিনি আরও বলেন, কেউ কেউ বলছে এটা আমাদের ক্ষেপণাস্ত্র ছিল। কিন্তু হয়তো তা ছিল না। এটা আমাদের করা এমনটা বিশ্বাস করার মতো কোনো প্রমাণ আমি দেখিনি। আমার মনে হয় না আমরা এটা করেছি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, মিনাবের ওই হামলা সম্ভবত যুক্তরাষ্ট্রের পুরোনো টার্গেটিং তথ্য ব্যবহারের কারণে ঘটেছে। ঘটনার পর বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ দেখা দেয়। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এটাকে সম্পূর্ণ ভয়াবহ’ বলে বর্ণনা করেছিল।

শুরুতে ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই ইরানকে দায়ী করলেও পরে তিনি বলেন, তিনি বিষয়টি পুরোপুরি জানেন না, তদন্ত চলছে এবং কেউ ইচ্ছাকৃতভাবে স্কুলে হামলা করেনি।

সূত্র: রয়টার্স 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]