বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বেইজিং যাচ্ছেন আরো দুই মন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৪৮ পিএম  (ভিজিট : ৯)
চীনে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে বেইজিং যাচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ মঙ্গলবার (২৩ জুন) রাতে তারা ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা হবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, সফরকালে দুই মন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ও ইস্যুতে অংশ নেবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হিসেবে তিনজন পূর্ণমন্ত্রী রয়েছেন। তারা হলেন পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পানিসম্পদমন্ত্রী।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]