প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:০২ পিএম
(ভিজিট : ২৮)
রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় মঙ্গলবার রাতে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে কওমী ও আলিয়া মাদ্রাসার গুণী উস্তাদ ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সেলিম উদ্দিন বলেন শিক্ষা খাতে বাজেট বরাদ্দ থাকলেও কওমী ও হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ নেই। নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় এখনো চরম বৈষম্য বিদ্যমান।
তরুণদের মধ্যে নৈতিক শিক্ষা, কুরআনের চর্চা এবং মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। ঢাকাকে মসজিদের নগরী বলা হয়। এই নগরের উন্নয়নে আলেম-ওলামা ও হাফেজদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করছেন।
তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। হাফেজদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে এক লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। হাফেজ ও ওলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সমাজ ও নগর উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।