শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৩)
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন যুবদল নেতা মাসুদ চৌধুরী। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি।

আজ শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে রাউজানের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, মাসুদ চৌধুরীর পরিবার স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দুপুরে তিনি ওষুধ কিনতে ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বের হয়েছিলেন। পাহাড়তলী এলাকায় একটি মার্কেটের সামনে তাকে পেছন থেকে অতর্কিত মাথায় ও পায়ে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি করার পর সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনা জানাজানি হলে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে ছুটে যান। পরিকল্পিতভাবে মাসুদকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]