শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:২৬ পিএম  (ভিজিট : ২০)
আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনে সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ দেবে কি না— এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “এক্ষেত্রে কোনও সমস্যা নেই। কেউ যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি অংশ নিতে পারবেন। কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়। এখানে কেউ দলের পরিচয়ে বা দলের পক্ষে প্রচার চালাতে পারবেন না।”

তিনি বলেন, “কোনও ব্যক্তি যদি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, কিন্তু প্রচারণায় আওয়ামী লীগ বা দলীয় বক্তব্য তুলে ধরেন, তাহলে সেটি সমস্যা হবে। তবে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে পারলে তিনি নির্বাচন করতে পারবেন।”

আওয়ামী লীগের দলীয় পদ-পদবিধারীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না— এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, “যেহেতু সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ, তাই দলীয় পদ-পদবি ব্যবহার করার সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেন এবং নির্বাচন করতে চান, তাহলে তিনি করতে পারবেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনও কারণ নেই।” 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]