শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:২৪ পিএম  (ভিজিট : ১০)

এ বছর সৌদি আরবে হজ পালন শেষে এখন পর্যন্ত ৬০ হাজার ৫৮৮ জন হাজি দেশে ফিরেছেন। আর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সবশেষ বুলেটিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ১৫২টি। এসব ফ্লাইটে সরকারি মাধ্যমে যাওয়া হাজিদের মধ্যে ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি মাধ্যমের ৫৬ হাজার ২৬৯ জন হাজি দেশে ফিরেছেন।

এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৬টি ফ্লাইটে ২৬ হাজার ৮৬৮ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ৪ হাজার ৩ জন হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

এ বছর সাড়ে ৭৮ হাজার লোক সৌদি আরবে হজ করতে গেছেন।

গত ২৬ মে হজ অনুষ্ঠিত হয়। এরপর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
এদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত যে ৫৪ জন হজযাত্রী ও হাজির মারা গেছেন। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারীরা।

মক্কায় ৩৭ এবং মদিনায় ১৬ এবং জেদ্দায় একজন মারা গেছেন। মিনা, আরাফা, মুজদালিফা ও জেদ্দায় কোনো হাজির মৃত্যুর তথ্য নেই।
সবশেষ গেল মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা আকলিমা আক্তার মদিনায় অবস্থানকালে মৃত্যুবরণ করেন। ৪৪ বছর বয়সী আকলিমা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গেল ১৯ মে সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। আগের বছর হজে গিয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছিল।

২০২৩ সালে হজে গিয়ে ১২১ জন হাজি ও হজযাত্রী মারা যান, যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।
ধর্ম মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া, ৪১৫ জন হাজি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৫ জন হাজি চিকিৎসাধীন রয়েছেন।

এ বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৩০টি লিড হজ এজেন্সির আওতায় সরকারি কোটায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী হজের কার্যক্রমে অংশ নেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সৌদি আরবের উদ্দেশে প্রথম প্রাক হজ ফ্লাইট ঢাকা ছাড়ে এবং শেষ ফ্লাইট পৌঁছায় ২১ মে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]