শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


‘আদ-দ্বীনের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের পরামর্শে পরবর্তী পদক্ষেপ’
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৬:০৫ পিএম  (ভিজিট : ১৯)
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় অ্যাটর্নি জেনারেলের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, ঘটনাটিকে ঘিরে মন্ত্রণালয় কী ধরনের কার্যক্রম গ্রহণ করছে এবং কীভাবে কাজ এগোচ্ছে, তা অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা হয়েছে। তার দেওয়া আইনগত পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার (১ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্বাস্থ্য অধিদফতর থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন আরও নির্ভুল ও বাস্তবসম্মত করতে ভুক্তভোগী মায়েদের বক্তব্য শোনা প্রয়োজন। ঈদের ছুটির কারণে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি গঠনে কিছুটা দেরি হলেও তা ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী তিন দিনের মধ্যে উভয় তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, আদ-দ্বীন হাসপাতালের ভেতরে বেকারি পরিচালনার জন্য পরিবেশ অধিদফতর থেকে লাইসেন্স দেওয়া হয়েছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে। হাসপাতাল প্রাঙ্গণে কীভাবে এবং কেন এ ধরনের লাইসেন্স দেওয়া হলো, তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তদন্তে যারই অবহেলা বা দোষ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]