শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:১৫ পিএম  (ভিজিট : ২৪১)
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইয়াবাসহ মোঃ শাওন আকন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়ন ভূমি অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শাওন আকন উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তিনি কবির আকনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।অভিযানটি পরিচালনা করেন সাব-ইন্সপেক্টর মফিজুল ইসলাম। 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ শাওন আকনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]