শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬ ● ২৪ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


৩ হাজার হাদিস মুখস্থ শুনিয়ে আলোচনায় ছারছীনা মাদ্রাসার শিক্ষার্থী
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৪:১৫ পিএম  (ভিজিট : ১৭৮)
বরিশালের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছারছীনা দ্বীনিয়া মাদ্রারাসার ছাত্র মুহাম্মদ ইমরান ফারুক একসাথে তিন হাজার হাদিস মুখস্থ শুনিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই অসাধারণ কৃতিত্ব ইতোমধ্যেই সহপাঠী, ওস্তাদ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, ইমরান ফারুক বর্তমানে মাদ্রারাসাটির ইফতা বিভাগে অধ্যয়নরত। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যবসায় আর গভীর মনোযোগের ফল হিসেবে তিনি এই সাফল্য অর্জন করেন। সম্প্রতি এক বিশেষ আসরে তিনি ধারাবাহিকভাবে তিন হাজার হাদিস মুখস্থ শুনিয়ে উপস্থিত আলেম-উলামাদের বিস্মিত করেন।
 
মাদরাসা সূত্রে জানা যায়, হাদিস শাস্ত্রে এমন দক্ষতা অর্জন অত্যন্ত কঠিন। দীর্ঘ সাধনার বিষয়। বিশেষ করে এত বিপুল সংখ্যক হাদিস নির্ভুলভাবে মুখস্থ রাখা একজন শিক্ষার্থীর অসাধারণ মেধা ও অধ্যবসায়ের পরিচায়ক।
 
শিক্ষকরা জানান, ইমরান ফারুক শুরু থেকেই মেধাবী ও পরিশ্রমী ছাত্র হিসেবে পরিচিত। তার এই অর্জন ভবিষ্যতে তাকে একজন দক্ষ মুহাদ্দিস হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলে তারা আশাবাদী।
 
এদিকে, সহপাঠীরা তার এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন, অনেকেই তাকে অনুসরণ করে হাদিস শিক্ষায় আরও মনোযোগী হওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন। ধর্মীয় মহল মনে করছে, ইমরান ফারুকের এই কৃতিত্ব দেশের মাদ্রারাসা শিক্ষার মান ও সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]