বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাবাভাণ্ডারী (ক.)-এর ওরস উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : )
চট্টগ্রামের ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত গাউছুল আযম শাহসুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (বাবা ভাণ্ডারী) (ক.)-এর ৯০তম পবিত্র ওরস শরীফ উপলক্ষে এক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ, রহমান মঞ্জিলের উদ্যোগে গাউছিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিলের সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম।

সভায় জানানো হয়, আগামী ৫ এপ্রিল (২২ চৈত্র) প্রধান দিবসসহ তিন দিনব্যাপী ওরস শরীফ অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক ভক্ত- আশেকানের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

সভায় সাজ্জাদানশীন ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ, ফটিকছড়ি থানার ওসি মো. সেলিমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দরবার শরীফের আওলাদবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাবাভাণ্ডারী (ক.) ছিলেন এক অনন্য সাধক, যার শিক্ষা মানবিকতা, সহমর্মিতা ও আধ্যাত্মিকতার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভায় ওরস শরীফকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি ও পরিচ্ছন্নতাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]