সোমবার ৯ মার্চ ২০২৬ ২৫ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের ড্রোন হামলা
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : )
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ‘প্রিমা’ নামে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার সকালে এই হামলার ঘটনা ঘটে বলে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে বর্তমানে নৌ-চলাচল নিষিদ্ধ এবং এই জলপথটি অনিরাপদ। আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও ওই ট্যাংকারটি তা উপেক্ষা করে চলাচল করছিল। নৌবাহিনীর নির্দেশনা অমান্য করায় ‘অপরাধী’ ওই ট্যাংকারটির ওপর ড্রোন হামলা চালানো হয়।

জাহাজ চলাচলের তথ্য প্রদানকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক-এর তথ্য অনুযায়ী, আক্রান্ত ‘প্রিমা’ জাহাজটি অপরিশোধিত তেল ও রাসায়নিক পণ্য পরিবহনকারী একটি ট্যাংকার। এটি ইউরোপীয় দেশ মাল্টার পতাকাবাহী হিসেবে নিবন্ধিত।

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক জলপথে পরিণত হয়েছে। তেহরান আগেই ঘোষণা করেছিল যে তারা এই পথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের কোনও জাহাজ চলাচল করতে দেবে না।

সূত্র: আল জাজিরা 








আরও খবর


 সর্বশেষ সংবাদ

৩৭ হাজার ৫৬৭ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড ভাতা দেওয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী
পারস্পরিক সংস্কৃতির বিনিময় মানুষে-মানুষে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে: সংস্কৃতি মন্ত্রী
ঈদের সিনেমার ট্রেলারের চেয়েও আমার কনটেন্ট বেশি সাড়া পাচ্ছে: জায়েদ খান
বাংলাদেশ থেকে মব সংস্কৃতি নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
‎সালথায় পেঁয়াজ বিক্রি করেই লোকসান গুনছেন কৃষকগণ, ‎উৎপাদন খরচ পাচ্ছেনা
চার জেলার স্বাস্থ্যসেবা দিচ্ছে শেরপুর সদর হাসপাতাল
সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের বিশেষ অভিযান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com