বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলের কনকদিয়া বাজারে মাদকের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : )
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া বাজারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় সাধারণ জনগণ।

বুধবার দুপুরে কনকদিয়া বাজার ব্রিজের ঢালে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কনকদিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্ম মাদকের কারণে বিপথগামী হচ্ছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরো বলেন, আমাদের মাননীয় এমপি ড.শফিকুল ইসলাম মাসুদ মহোদয় ৬০ দিনে মাদক নির্মূলের ঘোষণা দিয়েছেন। আমরা সহযোগিতা না করলে তার একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। তাই  আমরা যার যার জায়গা থেকে মাদক নির্মূলে ভুমিকা রাখবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা এস ডি আব্দুল্লাহ শিবলী। আর মানববন্ধনে সভাপতিত্ব করেন কনকদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকদিয়া বাজার জামে মসজিদের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কনকদিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল করিম, কনকদিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা শাখাওয়াত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আকন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা রফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন  রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল খলিলুর রহমান, কনকদিয়া বাজার জামে মসজিদের সেক্রেটারি তোফাজ্জেল হোসেন, ছাত্রদল নেতা টিপু, ইমরানসহ অনেকে।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]