সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম  (ভিজিট : ১৫৪)
মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে  একটি বিদেশী পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। 

অবৈধ পথে ভারত থেকে আসা এসব অস্ত্র গুলি গন্তব্যে পৌঁছুনোর আগেই সেনাবাহিনীর হাতে জব্দ হয়েছে অস্ত্রগুলি।
আজ রোববার (২৫ জানুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের এক বিশেষ অভিযানে এগুলো উদ্ধার করা হয়।

অভিযান সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে আগ্নেয়াস্ত্র গুলি পাচার করে এনে তা গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেনাবাহিনীর অভিযান টের পেয়ে পাচারকারীরা অস্ত্র ও গুলি সিন্দুরকোটা গ্রামের মাঠের একটি ভুট্টা ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।

সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতায় অস্ত্রের গন্তব্যে ও সম্ভাব্য অভিযান নিয়ে ছক করা হয়। 
সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ ফজলে রাব্বি নিলয় ও ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হানের নেতৃত্বে দুটি অভিযানিক দল নিয়ে ভোরে অভিযান পরিচালনা করেন। এসময় একটি ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি ওয়ান সুটারগান, একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। 

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি গাংনী থানায় দেওয়া হয়েছে বলে জানান গাংনী থানার ওসি উত্তম কুমার । তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]