শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ভালুকায় দুর্ঘটনার জেরে মহাসড়ক অবরোধ
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : )
ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে আলম এশিয়া বাসের ধাক্কা অটোরিকশার চালক সহ চারজন আহতের ঘটনায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।  বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভান্ডাব এসএনএস সিএনজি পাম্প এলাকায় ওই ঘটনা ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, ঘটনাস্থলের কিছুদূর সামনে ভরাডোবা হাইওয়ে পুলিশের গাড়ি দেখে একটি অটোরিকশা মহাসড়কের পাশে দাড়িয়ে ছিলো এসময় পেছন থেকে আসা ময়মনসিংহ গামী আলম এশিয়া পরিবহনের একটি বাস (নাটোর-ব ১১-০০৩৩) দাড়িয়ে থাকা ওই অটোরিকশাকে ধাক্কা দেয়, এতে অটোরিকশার চালক মো: রাকিব (২৫) সহ চারজন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজন বাড়ি ফিরেন এবং বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ দিকে ঘটনার পরে একটি গুজব ছড়িয়ে যে, হাইওয়ে পুলিশের ধাওয়ায় সড়ক দূর্ঘনায়া চারজন নিহত হয়েছে। এমন গুজবে ঢাকা–ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতশত বিক্ষুব্ধ জনতা। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরে খবর পেয়ে  পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। আহত আটোচালক রাকিবের  ভাতিজা মো: রুবেল জানান, সামনে হাইওয়ে পুলিশের গাড়ি থাকায়, রাকিব অটোরিকশা নিয়ে সড়কের পাশে দাড়িয়ে ছিলো এসময় পেছন থেকে আসা আলম এশিয়া বাস অটোরিকশাকে ধাক্কা দিলে আটোচালক রাকিব ও আটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়। তবে সবাই এখনো সুস্থ আছে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, দাড়িয়ে থাকা অটোরিকশাকে আলম এশিয়া পরিবহনের একটি বাস ধাক্কা দেয় এতে চালক সহ চারজন আহত হয়।  এ ঘটনায় গুজব রটিয়ে মহাসড়ক অবরোধ করে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষের চরম ভোগান্তি সৃষ্টি করে, পরে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আলম এশিয়া পরিবহনের বাসটি আটক করা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
উলিপুরে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ
শেরপুরে বালু দস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : চলছে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]