মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


গাংনীতে আল হেরা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ্যদের মধ্যে কম্বল বিতরন
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম  (ভিজিট : ৩০০)
মেহেরপুরের গাংনীতে প্রফেসর মোঃ জাহিদুর রহমান নিজ অর্থায়নে গরীব দুস্থ  দের মধ্যে শীতবস্ত্র ( কম্বল) বিতরন করেছেন। আল হেরা ফাউন্ডেশনের পরিচালক প্রফেসর মোঃ জাহিদুর রহমান  গাংনী উপজেলার নওপাড়া, ভাটপাড়া,ধলা,মাইলমারী,কালিগাংনীসহ বিভিন্ন গ্রামের প্রায় সহস্রাধিক কম্বল বিতরন করেন। কম্বল বিতরনকালে  এলাকার গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

জাহিদুর রহমান গাংনী উপজেলার নওপাড়া গ্রামের হাজী আব্দুর রহিমের ছেলে। 

কম্বল বিতরন অনুষ্ঠানে জাহিদুর রহমান বলেন, আমার এলাকার কোনো শিক্ষার্থী যদি অর্থাভাবে পড়ালেখা করতে পারছেনা,আমার কাছে সহযোগীতা চাইলে আমি তার দায়িত্ব নেব। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে চিকিৎসা চালাতে পারছেনা,তাদের সব ধরনের সহযোগীতা করবো।  সুখে দুখে আমার এলাকার মানুষের পাশে থেকে সেবা করতে চাই। শেষে তিনি সকলকে নামাজের জন্য আহবান জানান।

কম্বল পেয়ে অনেক খুশি অসহায় শীতে কাতর সকলে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]