সকল আনসার ভিডিপি সদস্যদেরকে এবিএমআইএস সফটওয়্যারের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়েছেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
সোমবার (১২ জানুয়ারী) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সফিপুর আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৪২ হাজার ৭৬৬ টি ভোটকেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে মোট ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবে।
প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যদের মধ্যে থাকবেন তিন জন অস্ত্রধারী, ছয় জন অস্ত্রবিহীন, এবং চার জন অস্ত্র বিহীন নারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রতিটি কেন্দ্রে নিয়োজিত তিনজন অস্ত্রধারী সদস্যদের মধ্যে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সাথে দায়িত্ব পালন করবেন।সারাদেশে একহাজার ১৯১ টি আনসার ব্যাটেলিয়ান স্ট্রাইকিং ফোসটিম মোতায়েন থাকবে।
আমি বিশেষভাবে জোর দিয়ে বলতে চাই, দুর্নীতি রাষ্ট্রের সবচাইতে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না , এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙ্গে দেয়। কোন আনসার সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে,, তবে সে শুধু আইন ভাঙ্গে না, সে রাষ্ট্রের ভিত্তি কেউ দুর্বল করে। বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা কোন রাজনৈতিক দলের বাহিনী নয়। কোন স্বার্থন্বেষী গোষ্ঠীর রক্ষক নয়। এটি রাষ্ট্রের নিরীহ জনগণের ট্যাক্স এর টাকায় বেতনভুক্ত সরকারীর কর্মচারী। আপনাদের কেউ যেন কখনো কোন বেআইনি আদেশ, কোন স্বার্থন্বেষী এজেন্ডা, বা কোন পক্ষপাত মূলক কর্মকাণ্ডের অংশ না হন। সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়, সাহস মানে অন্যায় আদেশ কে না বলা , অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মজলুমের পক্ষে কাজ করা, দায়িত্ব পালনে ন্যায়ানুগত পন্থা অবলম্বন করা এবং নিজেকে সঠিক পথে অটল রাখা। সততা নৈতিকতা ও বিবেকইহবে আপনাদের সবচাইতে বড় পরিচয়। বাংলাদেশ আনসার ও বিডিপির নবীন সদস্য হিসেবে বাংলাদেশ আনসার ও ভিডিপির নবীন সদস্য হিসেবে আপনাদের কাছে আমার প্রত্যাশা আপনারা মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা দক্ষতা, বিচক্ষণতা, মানবিকতা, সেবা ধর্মী মনোভাব নিয়ে কর্মজীবনে প্রবেশ করবেন। মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিবেন। জনকল্যাণ, জনসেবা, জননিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে।
কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেষে আনসার সদস্যদের বেশ কয়েকটি টিম নিজেদের শারীরিক সক্ষমতা কসরত ও আপৎকালীন সময়ে উদ্ধার তৎপরতা প্রদর্শন করেন।