মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


মেহেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র অনলাইন জুয়ারী’ আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম  (ভিজিট : ১২৫)
মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র   বিল্লাল হোসেন ওরফে কটা (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার ভোরে মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম।

জানা যায়, ভোরের দিকে মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা যতারপুর গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালান। অভিযানের সময় তার শয়নকক্ষের ওয়ারড্রোব থেকে ৭.৬৫ মি.মি. একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড  গুলি উদ্ধার করা হয়।

 বিল্লাল হোসেন ওরফে কটা এলাকায় অনলাইন জুয়ার অন্যতম মূল হোতা হিসেবে পরিচিত। অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে।  আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]