মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


পদ্মা ব্যাংককে একীভূত না করার সিদ্ধান্ত এক্সিম ব্যাংকের
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১:৫৩ পিএম  (ভিজিট : ১৭৩)
ধুঁকতে থাকা পদ্মা ব্যাংককে টেনে তুলতে গিয়ে এখন নিজেই ডুবতে বসেছে এক্সিম ব্যাংক পিএলসি। এ পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংককে একীভূত না করার সিদ্ধান্ত নিয়েছে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সোমবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে একীভূত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, চলতি বছরের ১৪ মার্চ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ব্যাংকটি তার এই সিদ্ধান্তের বিষয়টি দুই স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়ে দিয়েছিল।  পর্ষদ সভার সিদ্ধান্তের আলোকে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে গত ১৮ মার্চ এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ব্যাংক দুটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকরা ওই চুক্তিতে সই করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]