সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


এম এ কাদের গুলশান ক্লাবের সভাপতি নির্বাচিত
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:০৩ এএম  (ভিজিট : ১৪১)
রাজধানী গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের (অনু)। আগামী এক বছর (২০২৪-২০২৫) তিনি এ দায়িত্ব পালন করবেন।

শনিবার গুলশান ক্লাবের ২০২৪-২৫ সালের বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫২৩ পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন এম এ কাদের (অনু)। তার নিকটতম প্রতিদ্বন্দী আনোয়ার রশিদ পান ৩৮১ ভোট।

নির্বাচনে পরিচালক পদে মেহেদী হাসান ৯৫৮, মাহবুবুল হক সুফিয়ান ৯৪৬, খন্দকার আহসানুজ্জামান ৮৭২, নাফিসা তারান্নুম ৮৬৫, ইঞ্জিনিয়ার জাহিদ হোসাইন ৮৬০, মেহজাবীন ভূঁইয়া ৮৫৫, মো. আরাফাতুর রহমান আপেল ৮৩৯, ইঞ্জিনিয়ার মো. মেহেদী হাসান ৮২২, নভেরা আয়েশা জামান ৭৮৪ এবং মেহেদী মালেক সজীব ৭৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে গুলশান ক্লাব প্রতিষ্ঠিত হয়। পরে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে গুলশান ক্লাব লিমিটেড নামে নিবন্ধিত হয়। কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দারা এ ক্লাবের সদস্য।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]