সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


মণিপুরে নতুন করে সংঘর্ষ, বন্দুকযুদ্ধে নিহত ১
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৭:১৮ পিএম  (ভিজিট : ২৩৬)
ভারতের মণিপুর রাজ্যে আবারও নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। সেখানে বন্দুকযুদ্ধে একজন মারা গেছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘শনিবার মণিপুরের দুই গোষ্ঠী কুকি ও মেইতেইদের মধ্যে আবারও সংঘাত ছড়িয়েছে। সংঘর্ষে মেইতি উপজাতির একজন নিহত হন।’ মণিপুর রাজ্যের কাংপোকপি জেলার কংচুপ থানার অন্তর্গত নাখুজং ও সিংদা কুকি গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটেছে। এছাড়াও পুলিশ কমান্ডো ও উগ্রবাদীদের মধ্যে বন্দুকের লড়াইতে একজন কমান্ডো গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

পুলিশের কর্মকর্তারা জানান, শনিবার ভোর সাড়ে ৩টা নাগাদ কুকি ও মেইতেই সম্প্রদায়ের গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের মধ্যে গুলি বিনিময় হয়। এই গুলি বিনিময় কংচুপ থানার অন্তর্গত নাখুজং এবং সিংদা কুকি গ্রামের পাহাড়ি শ্রেণিগুলোর মধ্যে ঘটে। গুলি বিনিময় চলে ভোর ৪টা ২০ মিনিট পর্যন্ত।
গুলিবর্ষণে ইম্ফল পশ্চিমের বাসিন্দা নিংমবাম জেমস নামে একজন ব্যক্তি বুলেটে আহত হন। পরে তাকে ইম্ফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]